‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর)সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।র্যালি শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উক্ত আলোচনা সভায় তানোর উপজেলা ডাঃ মোঃ ওয়াজেদ আলী এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলী।অনুষ্ঠান সঞ্চালনা করেন তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি সেবার পাশাপাশি খামারিদের সচেতনতা বৃদ্ধি,প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।আলোচনায় বক্তারা বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়ন,মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, আধুনিক খামার ব্যবস্থাপনা,রোগ প্রতিরোধ এবং খামারিদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।বক্তারা আরও বলেন,প্রাণিজ পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এসব পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সরকারি দপ্তর,খামারি ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।পাশাপাশি পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদের উন্নয়ন,খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন,তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।উপজেলা কৃষি অফিসার রাকিব হোসাইন,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান,উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী,সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন,তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুল ইসলাম,উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা জাহাঙ্গীর আলম,তানোর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.সুমন মিয়া সহ ২ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন থেকে আসা গবাদি পশুপালনকারী ও খামারীরা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওবাইদুর রহমান সুজন
২৬ নভেম্বর /২৬
০১৭২১৭০৩৩৩৪