দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে জয়পুরহাট জেলা প্রশাসনের কাছে ২৬০ পিস কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) আশা-জয়পুরহাট জেলার পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য এসব কম্বল হস্তান্তর করা হয়। জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো গ্রহণ করেন।
আশা বিশ্বের সর্ববৃহৎ স্বনির্ভর ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। সংস্থাটির আর্থিক কর্মসূচির উদ্বৃত্ত তহবিল থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা-বগুড়া বিভাগের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ মোজাহারুল ইসলাম, আশা-জয়পুরহাট জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ শামীম হোসেন, বিশেষ রিজিওনাল ম্যানেজার মোঃ ফারুক আহমেদ, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ রায়হানুল হক, জয়পুরহাট সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বেল্লাল হোসেন এবং একই ব্রাঞ্চের সিনিয়র এবিএম কাম সিও।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আশার এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।