সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ডিজিটাল ও ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরি বাজারে ভিলেজ ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজারের তালুকদার মার্কেটে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়।
এ বুথের মাধ্যমে বিমান ও ট্রেনের টিকিট,দূরপাল্লার বাসের টিকিট, ডিজিটাল ভূমি সেবা,মোবাইল ব্যাংকিং, ডিজিটাল জন্মনিবন্ধনসহ বিভিন্ন ধরনের অনলাইন ও আর্থিক সেবা পাওয়া যাবে।এর ফলে স্থানীয় বাসিন্দাদের এসব সেবা নিতে দূরদূরান্তে যাওয়ার ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রফিকুল ইসলাম (শফি) তালুকদার। বিশেষ অতিথি ছিলেন,জয়তুন বিজনেস সলিউশনের হেড অব অপারেশন সরোয়ার খান সুমন এবং সিরাজগঞ্জ জেলা ম্যানেজার রাশেদ খান।আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,মাধাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.সাইদুর রহমান।
ডিজিটাল বুথের স্বত্বাধিকারী মিলন তালুকদার স্বাগত বক্তব্যে বলেন, এখানে সব ধরনের সেবা পেতে কাউকে অতিরিক্ত ফি দিতে হবে না।সাধারণ মানুষের কাছে মানসম্মত ই-সেবা পৌঁছে দেয়াই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,তালুকদার স্টোরের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সাত্তার আকন্দ।