ডায়াবেটিস সচেতনতা ও প্রতিরোধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
১৪ নভেম্বর (শনিবার) সকালে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি লালপুর থানার মোড় প্রদক্ষিণ করে হাসপাতাল গেটে এসে শেষ হয়। র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সচেতনতামূলক সভায় ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগটি প্রতিরোধে সচেতন জীবনযাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মোত্তালেব রায়হান, ম্যানেজিং ডিরেক্টর মো. সিমানুর রহমান, ডিরেক্টর (এডমিন) মো. রাজিব হোসেন, ম্যানেজার সাব্বির আহমেদ মিঠু, মার্কেটিং ম্যানেজার মো. তরিকুল ইসলাম ও মো. তারিকুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন এবং থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম তিব্বতসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক। তবে সঠিক জীবনযাপন, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতনতার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা সম্ভব।