খুলনা জেলার রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ জাকির হোসেন ( ৪৩) কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , ১২ ই নভেম্বর ( বৃহস্পতিবার ) রাত ১০টার দিকে তিনি স্বল্পবাহিরদিয়া এলাকায় অবস্থিত হীরকের দোকানে বসে স্থানীয় লোকদের সাথে কথা বলছিলেন ।
এ সময় আকস্মিকভাবে দুর্বৃত্তরা এসে তার মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ।
এসময় জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন ।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । জাকির হোসেনের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বিএনপিস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিহত জাকির হোসেন উপজেলা ছাত্রদল সদস্য সচিব আবু সাইদের বড় ভাই ।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুম খান জানান , ঘটনার খবর পেয়ে আমরা দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং কি কারনে এ হত্যাকাণ্ড হয়েছে তা উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে ।