:নাটোরের লালপুরে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।সভায় বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মুনজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা।এ সময় আরও বক্তব্য রাখেন— লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন এবং আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান প্রমুখ।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জননিরাপত্তা বিধানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা রোধে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।পরিশেষে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে অত্যন্ত দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।