সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ ছাত্রলীগের ৩'নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত ১০দিনে আওয়ামীলীগের এবং তার অঙ্গ সংগঠনের ১৭'জন নেতা-কর্মীকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে ।
সোমবার (৯ নভেম্বর-২০২৬খ্রি.) রাতভর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এবং সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌরএলাকার রেলওয়ে কলোনী মহল্লার মৃত. বাচ্চু শেখ ওরফে কারেন্টের ছেলে ও ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও সয়দাবাদ মধ্যপাড়া গ্রামের মৃত. নূর হোসেনের ছেলে মোঃ আশিক হোসেন (৩৯) এবং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য কড্ডা কৃষ্ণপুর গ্রামের হযরত আলীর ছেলে মোঃ ইমরুল কায়েস।
সদর থানার ওসি মোঃ রাকিবুল হাসান রাকিব এই তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তার অঙ্গ সংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। নভেম্বর মাসের শুরু ৯ তারিখ পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয় বলে সদর থানার সূত্র জানিয়েছে।