গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এমপি তারেক রহমানের ৩১'দফা ঘোষিত ফ্যামিলি কার্ডের জরিপ ও তথ্য সংগ্রহের উদ্বোধনের ধারাবাহিকতায়- সিরাজগঞ্জ পৌরএলাকার ১২নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ডের জরিপ ও তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
রবিবার (০৮নভেম্ব-২০২৬খ্রি.) সকালের দিকে সিরাজগঞ্জ পৌরএলাকার ১২নং ওয়ার্ড আমলাপাড়া, গোশালা কোলগয়লা এলাকায়
ফ্যামিলি কার্ডের জরিপ ও তথ্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ আলাউদ্দীন এবং পি,এস, ডাব্লিউ রশিদুল হাসান। এসময়ে পৌরসভার ১২নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন পারভেজ, সানোয়ার হোসেন ছানা যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন (ছোটকা) সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ শরীফুল ইসলাম সহ স্থানীয় মাতব্বর, মুরুব্বি, সমাজসেবক, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্যরা উপস্থিত ছিলেন।