সিরাজগঞ্জে জমকালো বর্ণিল আয়োজনে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়। এতে পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয়, জেলা ক্রীড়া সংস্থার পতাকা, অলিম্পিক পতাকা, সিরাজগঞ্জ পৌরসভার দলীয় পতাকা, ৯ টি উপজেলার পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, কপোতমুক্ত, করা হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। উদ্বোধনী খেলায় সদর উপজেলা একাদশ বনাম উল্লাপাড়া উপজেলা একাদশ। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হওয়ায় টাইব্রেকারে গড়ে খেলা উল্লাপাড়া উপজেলা ৪-২ গোলে সিরাজগঞ্জ সদর উপজেলাকে পরাজিত করে পরবর্তী খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
খেলা পরিচালনা করেন মোঃ আব্দুল মোমিন জুয়েল, রাকিবুল কবির, সাজন রবি দাস ও হাফিজুল ইসলাম হাফিজ।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে,
রবিবার (৮নভেম্বর-২০২৬খ্রি.) বিকেল সাড়ে ৩ টার দিকে সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন, আপনারা সিরাজগঞ্জ জেলার প্রতিটি এলাকায় খেলার পরিবেশ করুন। ভালো খেলোয়াড় তৈরি করুন। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান খাঁন, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান,যুগ্ন-সাধারণ মুন্সী জাহেদ আলম, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, খ.ম. রকিবুল হাসান রতন, দফতর সম্পাদক এস.এম. তানভীর মাহমুদ পলাশ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুন্নবী খান জুয়েল। ধারাবর্ণনায় ছিলেন, ধারাভাষ্যকার মোঃ খোরশেদ রায়হান ও মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এসময়ে জেলা প্রশাসনের, জেলা ক্রীড়া সংস্থা সকল কর্মকর্তা, সুধীজন, বিভিন্ন ক্লাবের কর্মকর্তাগণ, ক্রীড়াপ্রেমী এবং বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন ।