ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রসুলপুর ইউনিয়নের রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (অবঃ)সহকারী শিক্ষক,,রসুলপুরের বরভরা গ্রাম নিবাসী আব্দুল গফুর স্যার ইন্তেকাল করিয়াছেন।
আজ ৮ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬:৪০ টায় উনার বড় ছেলের ঢাকার বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দুই ছেলে সহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও হিতাকাঙ্খী রেখে গেছেন। উনার মৃত্যুতে উনার পরিবার ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে উনার মৃত্যুতে অসংখ্য জন শোকবার্তা পাঠিয়েছেন।
আগামীকাল ৯ নভেম্বর সোমবার জোহর নামাজ বাদ উনার নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মহান রাব্বুল আলামিন স্যারকে বেহেস্তের উচ্চতম মোকাম দান করুন। আমিন