যৌতুক, বাল্য বিবাহ নিরোধ, মানব পাচার প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কল্পে জনসচেতনতা মূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ৭ নভেম্বর দুপুর ২ টার দিকে হাড়িখালী রাকিবুল ইসলাম উজ্জ্বলের বাড়ির আঙ্গিনায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালক (অঃ দাঃ)সুরাইয়া সিদ্দীকা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক ও খুলনার থানা একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতানা।
বৈঠকে রাকিবুল ইসলাম উজ্জ্বল সহ আরও অনেকে বক্তৃতা করেন। বৈঠকে হাড়িখালী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান অতিথি ও উপ- পরিচালক সুরাইয়া সিদ্দীকা বলেন, বাল্যবিবাহ ও যৌতুক মুক্ত আদর্শ সমাজ গঠন করতে হবে। বাল্যবিবাহ ও যৌতুককে না বলতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।