৭'নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ খ্রি. যথাযথ মর্যাদায় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এক প্রস্তুতি সভা করা হয়। এতে অনুষ্ঠানে বিএনপির সকল অসুস্থ নেতা-কর্মীদের জন্য এবং দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫নভেম্বর-২০২৬খ্রি.) সন্ধ্যা রাতে ইবি রোডস্থ সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবর রহমান লেবু। এ প্রস্তুতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। সভা পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, খ.ম. রকিবুল হাসান রতন, হাজী মোঃ মতিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, মুন্সী জাহেদ আলম, হারুনার রশিদ খান হাসান, সাব্বির হোসেন ভূঁইয়া সাফী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর হোসেন আলম, দফতর সম্পাদক এস.এম. তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ সহ জেলা অন্যান্য নেতৃবৃন্দ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু প্রমুখ। এসময়ে আরও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।