যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ২:৩০ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়ামে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া আন্দোলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজ আলম খান। উদ্বোধনী এই অনুষ্ঠানটি একযোগে সারা দেশে সম্প্রচার করা হয়।
বাঘা উপজেলায় সরাসরি সম্প্রচার ও ভার্চুয়াল অংশগ্রহণ কেন্দ্রীয় এই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে একাত্মতা প্রকাশ করে রাজশাহী জেলার বাঘা উপজেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয় বাঘা উপজেলা প্রশাসন ও ক্রীড়াঙ্গন। বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপজেলা কমিটির সভাপতি মোঃ তকী ফয়সাল তালুকদার জানান, কেন্দ্রীয় অনুষ্ঠানটি বাঘা উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলার ক্রীড়াপ্রেমী শিশু-কিশোর ও সর্বস্তরের জনগণকে এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের অংশগ্রহণে আয়োজিত এই ভার্চুয়াল সংযোগ অনুষ্ঠানে বাঘার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, নুসরাত জাহান (সহকারী কমিশনার, ভূমি),
অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন (শাহদৌলা সরকারি কলেজ),ফকরুল হাসান বাবলু (আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি),
কামাল হোসেন (সভাপতি, পৌর বিএনপি),
আব্দুল লতিব (সাংগঠনিক সম্পাদক, বাঘা পৌর বিএনপি),সালেহ আহমেদ সালাম (সদস্য সচিব, বাঘা উপজেলা ক্রীড়া সংস্থা),
মুলা খামারু (সভাপতি, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি),জগলু শিকদার (সাধারণ সম্পাদক, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি),
হেলাল উদ্দিন রিয়াল (সভাপতি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়ামুখী করে গড়ে তুলতে এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাঘার ক্রীড়াপ্রেমী মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণে প্রতিযোগিতা সফল করার আশাবাদ ব্যক্ত করেছেন।