মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ নিয়ে মন্তব্য করে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের প্রকৃত কারণ সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি ইরান যুদ্ধের কারণে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেও গত রাতে তা বলেছেন।’
মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য নিয়ে উপহাস করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, ভ্যান্সের আচরণ দেখে মনে হচ্ছে তিনি ‘হেরে যাওয়া জুয়াড়ির মতো’। টেবিল ছেড়ে যাওয়ার সামর্থ্য তার নেই।
গালিবাফ এক্সে লিখেন, ‘বস যখন পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন যুক্তরাষ্ট্র ইসরাইলকে অগ্রাধিকার দিতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতির কিনারায় দাঁড়িয়ে। এসব জ্ঞানগর্ভ বক্তৃতা বাদ দিন। আপনার বসকে এ কথা বলছে না কেন?’
ইরানে যুদ্ধের কারণে রিপাবলিকানদের নির্বাচনী পরাজয় হয়েছে বলে স্বীকার করেছেন ডনাল্ড ট্রাম্প। বুধবার এক দীর্ঘ এক্স পোস্টে ভ্যান্স আরও স্পষ্ট করে বলেন, ‘আমাদের পরাজয়ের প্রকৃত কারণ হলো এই যুদ্ধ।’
সূত্র: সিএনএন