রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৪/১১/২০২৬) থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ঔষধ জব্দ করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় অভিযুক্তদের ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়। পাশাপাশি উপস্থিত আসামিদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয় এবং নকল ঔষধ তৈরির কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।