নাটোরের লালপুর উপজেলায় মানবদেহের জন্য ক্ষতিকর ও ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয় এবং কারখানাটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ৪ নভেম্বর (বুধবার) উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামকৃষ্ণপুর এলাকার হুসেন আলীর গুড়ের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ও মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি প্রায় ৩০০০ কেজি ভেজাল গুড় পাওয়া যায়।পরে সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী অপরাধ স্বীকার করায় কারখানা মালিক হুসেন আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত ৩০০০ কেজি ভেজাল ও ক্ষতিকর গুড় জনসম্মুখে বিধি মোতাবেক মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।জনস্বার্থ রক্ষা এবং ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে লালপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ওতপ্রোতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।