সিরাজগঞ্জ সদর মাতৃসদনে অক্টোবর মাসে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ১০০তম শিশুর জন্ম হয়েছে। এ উপলক্ষে নবজাতক ও তার পরিবারকে উপহার প্রদান করা হয়।
গত ৩০ অক্টোবর বিকেল ৩টায় জন্ম নেওয়া শিশুটির নাম লাবিব হাসান। তার পিতার নাম মোঃ বনী ইয়ামীন। অক্টোবর মাসে মাতৃসদনে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শততম শিশুর জন্মের এই আনন্দঘন মুহূর্তে নবজাতককে উপহার প্রদান করেন সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মোঃ রায়হানুল ইসলাম।শিশুটির প্রসব কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিবা খাতুন ও মুন্নি আক্তার। মাতৃসদনে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শততম শিশুর জন্মকে সংশ্লিষ্টরা একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন।