বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসচাপায় অটোরিকশার ৪ জন নিহত হয়েছেন।
রাজধানীর মিরপুরে এশিয়ান ইউনিভার্সিটির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটে মিরপুর বেড়িবাঁধের দিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। ঘটনাস্থল থেকে দুজন পুরুষ ও দুজন নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
পরে নিহতদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিবেদন লেখার সময় নিহতদের নাম পরিচয় জানা যায়নি।