চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এরফান গ্ৰুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এরফান আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ( ৩ নভেম্বর ) বিকাল ৪ টায় নবাবগঞ্জ টাউন ক্লাবে চাঁপাইনবাবগঞ্জ ঠিকাদার সমিতির সাবেক সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে সাধারণ ব্যবসায়ী ও সুধী সমাজের আয়োজনে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিলে এরফান আলীর জীবনী তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান।
অন্যানের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা ট্রাক ট্যাংক লড়ি ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা সড়ক পরিবহন গ্ৰুপের সভাপতি দানিউল হক, ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি মোঃ আকবর হোসেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি তরিকুল আলম সিদ্দিকী নয়ন, জেলা মিল মালিক গ্ৰুপের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুল হক,চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ । দোয়া পরিচালনা করেন সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক।
নাগরিক স্মরণসভায় বক্তরা বলেন, এরফান আলী ব্যবসায়ী হলেও সামাজিক দায়বদ্ধতা নিয়েও সচেতন ছিলেন। নানান দুর্যোগে মানুষের পাশে থাকতেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয়প্রতিষ্ঠান ও এলাকার অবকাঠামো নির্মাণসহ নানাভাবে মানুষকে সহযোগিতা করেছেন।
উল্লেখ্য এরফান আলী চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটী বারোরশিয়া এলাকায় ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে হাসকিং মিলে চাল উৎপাদনের মাধ্যমে সফল এই উদ্যোক্তার পথচলা শুরু হয়। ২০০১ সালে অটোমেটিক রাইস মিল নির্মাণের পরে মাত্র দুই যুগের ব্যবধানে গড়ে তোলেন একটি প্রতিষ্ঠিত গ্রুপ অব কোম্পানিজ। এরই মাধ্যমে কার্যক্রম শুরু হয় এরফান গ্রুপের। সেই উদ্যোগ সফল হলে দিন দিন এরফান গ্রুপের অগ্রযাত্রা আরও বেশি বিস্তৃত হতে থাকে। উৎপাদন, শিল্প উদ্যোগ আর বাণিজ্যে বাড়তে থাকে বিনিয়োগ। বর্তমানে এরফান গ্রুপের অধীনে উৎপাদন, সেবা ও বাণিজ্য খাতের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। শুরু থেকেই প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের উন্নত সেবা দিয়ে আসছে। এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৭ হাজার মানুষের কর্মসংস্থার সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে চলেছে এ শিল্প গ্রুপটি। দেশের গণ্ডি পেরিয়ে এরফান গ্রুপের চাল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেনসহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। এছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশসেবায় তাদের দায়িত্ববোধের কারণে ২০১৪ সালে কমিটমেন্ট অ্যাওয়ার্ড ফর এগ্রো কমার্স লাভ করে এরফান গ্রুপ। একই বছরে স্বাধীনতা সংসদ অ্যাওয়ার্ড অর্জন করে। ২০১৩ সালে ব্যাংক বিমা শিল্প বিজনেস অ্যাওয়ার্ড পদক পায়। এছাড়াও অসংখ্য বার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবোর্চ্চ করদাতা নির্বাচিত হয়েছিলেন এরফান আলী ও তার ব্যবসা প্রতিষ্ঠান। এরফান আলী গত ২০২৪ সালের ৩ নভেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।