শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া বাজারে অবস্থিত অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়টির ২য় প্রান্তিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১নভেম্বর২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো: সোহেল রানা রিপন, অধ্যক্ষ সাধনা আক্তার সনি, শিক্ষিকা নাসরিন আক্তার পারুল, ইসরাত জাহান সীমাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পবিত্র কোরআন শিক্ষার প্রথম ছবক প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতিও আগ্রহী করে তুলবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।