তথাকথিত বিরোধী দলের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বলেন, অযথা বিরোধিতা না করে সম্মিলিতভাবে দেশের সংকট মোকাবিলা করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় আসনের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তাই অযথা বিরোধিতা না করে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নিতে হবে।
এ অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীদের সমালোচনা করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে মিশে তারা ফুলে-ফেঁপে উঠছে।
বিএনপির কেউ আওয়ামী লীগকে জায়গা দিলে তাদেরও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বিরোধী দলকে জাতীয় ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানিয়ে বলেন, লংমার্চ কিংবা আন্দোলন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। পাঁচ বছর ক্ষমতায় থাকলে বিএনপি রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হবে।