স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫) এর অভিযানে নাটোরের লালপুর থেকে একজন অনলাইন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, এক অজ্ঞাতনামা অনলাইন প্রতারক একাধিক ফেইক ফেসবুক আইডি, ফেইক ম্যাসেঞ্জার, ফেইক ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ব্যক্তির সাথে অডিও-ভয়েস রেকর্ড, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সাথে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।
উক্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে আনুমানিক রাত ০২:৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানাধীন বিলমাড়িয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের অন্তর্গত মোহরকয়া গ্রামস্থ মো: নজরুল মন্ডল এর বাড়ির নির্মাণাধীন ওয়াল টিনের ছাপড়া ঘরের মধ্যে উপস্থিত হয়। উক্ত অভিযানে অনলাইন প্রতারক আসামি ১। মো: সোহাগ আলী (১৯), পিতা-মো: নজরুল মন্ডল, সাং-মোহরকয়া, থানা-লালপুর, জেলা-নাটোর’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালীন সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনা এবং মাঝে মধ্যে বন্ধুদের সাথে বসে ইয়াবা সেবন করে বলে স্বীকার করে। অত:পর আসামির ঘরের মধ্যে হতে উপস্থিত লোকজনের সম্মুখে সার্চ করে ০২ টি মোবাইল, ০৩ টি সিম ও অবৈধ মাদক ০৮ পিস ইয়াবা উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।