নাটোরের লালপুর থানায় সাইবার অপরাধ দমন ও সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ঈর্ষণীয় সাফল্য অর্জনের জন্য লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামকে পুরস্কৃত করা হয়েছে।অদ্য ২৫ অক্টোবর ২০২৬ ইং তারিখে জেলা পুলিশ, নাটোর কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যার লালপুর থানার ওসির হাতে এই পুরস্কার তুলে দেন।জানা যায়, সেপ্টেম্বর/২০২৬ মাসে লালপুর থানা পুলিশ সাইবার সুরক্ষা আইনে মোট ৭টি মামলা রুজু করে এবং ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিংয়ের সাথে জড়িত ১৯ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। থানা পুলিশের এই তৎপরতা ও পেশাদারিত্ব এলাকায় সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বড় ধরনের ভূমিকা রেখেছে।পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি এই সফলতার নেপথ্যে থাকা তাঁর অধীনস্থ সকল অফিসার ও ফোর্স এবং সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় সংবাদকর্মী (সাংবাদিক) ভাইদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।