কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে অটোরিকশা ও ট্রাকের সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন আহত হয়েছেন ১ জন। গত ১৭ অক্টোবর শনিবার দুপুর ৩টার দিকে যাদুরচর ইউনিয়নের শিবিরডাঙ্গি দারুল আরকান ও ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ঘটনায় ট্রাক চালক লুৎফর রহমানকে(৫০) গ্রেফতার করেছে এসআরবি জামালপুর-১৪ ও পাবনা-১২। শনিবার রাত ৯ টার দিকে পাবনা জেলা সদরে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।
উল্লেখ যে,গত ১৭ সেপ্টেম্বর (শনিবার) বেলা ৩টার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের রৌমারী উপজেলার শিবেরডাঙ্গী নামক এলাকায় মালবাহী একটি ট্রাক এবং যাত্রীবাহী ইজিবাইকের দুর্ঘটনায় ইজিবাইকে থাকা লিপি (২৬), তাঁর শিশু সন্তান রিশাদ (১২), মেয়ে তুবা (৭), ও তার বোন শরীফা (৪২) নিহত হন। এছাড়া রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন।গুরুতর আহত হন নিহত শরিফার মেয়ে বৃষ্টি(২৫)।
ঘটনার পর ট্রাক ও ইজিবাইক চালক সুকৌশলে পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতের পরিবার বাদী হয়ে ট্রাক ও ইজিবাইক চালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় পুলিশের পাশাপাশি এ ঘটনার ছায়া তদন্তে নামে এসআরবি জামালপুর-১৪।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী ট্রাক চালককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামি লুৎফর রহমানকে আনতে পাবনায় পুলিশ পাঠানো হয়েছে। লিটন সরকার 01955847064