আসন্ন ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং দোয়া চাচ্ছেন। এ সময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনেন তিনি।
গণসংযোগকালে মোঃ আমিরুল ইসলাম বলেন, "মাঝে মাঝে আল্লাহ তাআলা মানুষকে আপদ বিপদ দিয়ে পরীক্ষা করতে চান। এগুলো খারাপ নয়, বিপদ যত আসবে মানুষের কোমর তত সোজা হবে, পায়ের নিচে মাটি তত শক্ত হবে। ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, আমি বিগত দিনেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ দিলে রামকৃষ্ণপুর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
স্থানীয় ভোটাররা জানান, মোঃ আমিরুল ইসলাম একজন পরিচ্ছন্ন, সৎ ও জনপ্রিয় ব্যক্তি। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে।
গণসংযোগে তার সাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।