নেত্রকোনার দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলপুরে ফুলপুর উপজেলা শাখার জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুর গোলচত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক ওফুলপুর উপজেলা শাখার জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা জরুরি।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিমউদ্দিন এবং প্রেসক্লাব সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল আমিন।
এছাড়াও আয়োজক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, ফুলপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ইব্রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল রানা।
আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সদস্যবৃন্দ মাওলানা ওবায়দুল্লাহ সাদ,শফিকুল ইসলাম শফিক,রফিকুল ইসলাম,হাবিবুর রহমান হাবিব, দিল মোহাম্মদ চঞ্চল, মাওলানা কামরুল ইসলাম, আব্দুল্লাহ সরকার, আব্দুর রাজ্জাক,আবুল হাশেম,মাওলানা মাহবুব মন্ডল,।
মানববন্ধন শেষে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।