মা ইলিশ সংরক্ষণ অভিযান২০২৬খ্রি. উপলক্ষ্যে-
সিরাজগঞ্জ সদর যমুনা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোট পরিচালনা করে ৪০,০০০মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫ টি দুয়ার জাল আটক করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং আটক ৮ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। এবং তিনজনকে ৬'হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর হতে সন্ধ্যা রাত পর্যন্ত সিরাজগঞ্জ যমুনা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোট পরিচালনা করেন, জেলার সুযোগ্য জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জহুরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ান সদস্যবৃন্দরা ।