রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজশাহীর ৩৮ হাজার ৯ শতাধিক আখচাষির জন্য মোট ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে। ঘোষণার পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে এ অর্থ পৌঁছে দেওয়া হবে। কয়েক মিনিটের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
এ সময় তিনি প্রতীকীভাবে ১৫ জন আখচাষির হাতে প্রণোদনার চেক তুলে দেন। চেক বিতরণের সময় কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
জনসভায় বিভিন্ন উপজেলা থেকে সকল শ্রেণী-পেশার ব্যাপক লোকসমাগম হয়। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।