জীবনের অভিজ্ঞতার গল্প শুনি: সত্যিকারের পথে, সত্যিকারের পরিবর্তন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে- সিরাজগঞ্জে "বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ খ্রি." উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যসেবা সচেতন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যবান্ধব সমাজ গড়েতোলার উপর গুরুত্বারোপ করা হয়। সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে,
সোমবার (১৯অক্টোবর-২০২৬খ্রি.) সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় থেকে র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন।
এসময়ে সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ তাসলিমা জান্নাত, কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডাঃ উম্মে হাবিবা, জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস.এম. মুনজুর আলম, সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট সাজ্জাদ হোসেন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সাজেদা ফাউন্ডেশন পক্ষ থেকে সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।