সিরাজগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ড ভিত্তিক পরামর্শ কর্মশালার নগর জলবায়ু কর্মপরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ ও স্থানীয় অভিজ্ঞতা সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত হয়। LOCAT প্রকল্পের IRS ও IR6 কার্যক্রম। german Cooperation (giz) এর সহযোগিতায় -সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে, রবিবার (১৮অক্টোবর-২০২৬) সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিরাজগঞ্জ সম্মেলন কক্ষে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বতে কর্মশালায় ধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মোঃ রায়হানুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক কানিজ ফাতেমা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, উত্তর সয়াধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার, সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন ( সুক)এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, ডেপুটি টিম লিডার মো: মাকসুদুর রহমান, কে এক্সপার্ট ফোর ক্লাইমেট রিস্ক এনালাইসিস এন্ড স্পেশাল প্ল্যানিং লিড (সিরাজগঞ্জ), কে এক্সপার্ট থ্রি স্টেক হোল্ডার এনালাইসিস এন্ড সিটি লেভেল কনসালটেশন লিড (চাঁপাইনবাবগঞ্জ), এবং এক্সপার্ট প্রশাসন ও একাউন্টস ( ঢাকা) সামিয়া নাজ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ পৌরসভার কর্মশালা ও অন্তর্ভুক্ত ওয়ার্ড ৪,৫,৬,৭ও ৮ এর প্রান্তিক পর্যায়ের নারীদের নিয়ে সিরাজগঞ্জ পৌরসভার নগর জলবায়ু কর্মপরিকল্পনা বা সিটি ক্লাইমেট অ্যাকশন প্লান (CCAP) প্রণয়নের অংশ হিসেবে তিনটি ওয়ার্ড ভিত্তিক পরামর্শ এই কর্মশালার আয়োজন করে । এর উক্ত সংশ্লিষ্ট মহল্লা বাসীর কষ্টের ও জন দুর্ভোগের কথা উঠে এসেছে। প্রান্তিক মহল্লা বাসীর যে যে সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করেছেন। যেমন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তাঘাট মেরামত, পানি নিষ্কাশনের ব্যবস্থা, জলবায়ু ভারসাম্য রক্ষার জন্য গাছপালা লাগানো, অবহেলিত প্রান্তিক গর্ভবতী মায়েদের
সিজার ছাড়া ডেলিভারির ব্যবস্থা করতে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ। মূলত এগুলো বিষয়ের উপর আলোচনা করা হয় এবং প্রান্তিক জনগণের জনদুর্ভোগ লাগোবে সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।