নাটোর জেলার বড়াইগ্রাম থানার গোপালপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ০১ টি ওয়ান শুটারগান, ০১ টি সুইচ গিয়ার চাকু ও ০১ টি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), রাজশাহী।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, বড়াইগ্রাম থানাধীন ০৬ নং গোপালপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের পূর্ণকলস গ্রামে সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই স্থানে উপস্থিত হয়ে উপস্থিত লোকজনের সম্মুখে ব্যাগটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় উল্লিখিত অস্ত্রগুলো উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার বড়াইগ্রাম থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।