শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু,
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহাসপ্তমীতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে জেলা পুলিশ, সিরাজগঞ্জ সর্বদা তৎপর।