"হাত ধোয়ার নায়ক হোন" (Be a Hand-washing Hero) এ বছরের প্রতিপাদ্য নিয়ে-সিরাজগঞ্জ সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) এনজিও'র আয়োজন এসকেএস ফাউন্ডেশনের সহায়তায় FANSA Bangladesh-এর Rights প্রকল্পের আওতায় জাতীয় স্যানেটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়।
হাত ধোয়ার উপকারিতা বিষয়ে সচেতনতা তৈরির অংশ হিসেবে সুক কর্তৃক গত বৃহস্পতিবার (১৫অক্টোবর-২০২৬খ্রি.) সিরাজগঞ্জ পৌর শহরের এসবি ফজলুল হক রোডস্থ হরিজন কলোনীতে "হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং দিবস পালনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, সুক এনজিও এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, "দৈনিক করতোয়া" পত্রিকা জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, FANSA Bangladesh সিরাজগঞ্জ জেলা নেটওয়ার্কের সদস্য "দীপসেতু"র সহকারী মহাব্যবস্থাপক এস,এম, শহীদুল ইসলাম, জেলা হরিজন সম্প্রদায়ের সেক্রেটারি সুমন হেলা এবং সুক এনজিওর কর্মকর্তাগণ। এসময়ে হরিজন সম্প্রদায়ের প্রায় শতাধিক নারী-পুরুষ, শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন তাদের সঠিক নিয়মে হাত ধোয়ার অনুশীলন করানো হয়। উক্ত হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা বলেন, সাবান /হ্যান্ড ওয়াশ দিয়ে পরিস্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের মারাত্মক রোগ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে খাবার গ্রহণের আগে এবং শৌচাগার ব্যবহার পর সাবান/ হ্যান্ড ওয়াশ দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার উপর বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন।