নাটোরের লালপুরে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় দুই রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি ও একটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করেছে র্যাব-৫।
গত বুধবার (১৪ অক্টোবর) র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুরের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীর তীরবর্তী একটি নির্জন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ওই গুলি ও যোগাযোগের সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।