সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা- ২০২৬ উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাবু শংকর দাস, যুগ্ম সম্পাদক, শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ মন্দির, ৪১ নং ওয়ার্ড, পূবাইল, গাজীপুর মহানগর ।
শুভেচ্ছা বার্তায় বাবু শংকর দাস বলেন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে জাতি, ধর্ম ,বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করে আসছে। বিভিন্ন ধর্মীয় উৎসবের মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে ভাতৃত্ব প্রেম জাগ্রত হয়।
তিনি সকলের প্রতি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন ।
সর্বশেষে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।