পাবনার ভাঙ্গুড়ায় ঘর দেয়ার নামে সাধারণ জনতাকে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের আঃ মজিদ (৪৮),নুরুল ইসলাম (৩৭)ও হাসিনুর রহমান শাহিন(৬২) নামের তিনজনকে ভূক্তভোগিরা পুলিশের হাতে তুলে দিয়েছে।ভাঙ্গুড়া থানা পুলিশ তাদের নামে প্রতারণার মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছে।
ঘটনার সূত্রে জানা গেছে, মঙ্গলবার(১৩ অক্টোবর)বিকাল ৫টার দিকে ভাঙ্গুড়া পৌর সভার শরৎ নগর বাজারস্থ সাহেব মার্কেটের নিচতলায় " দুর্যরাল হিউম্যান ফাউন্ডেশন" নামীয় এনজিওর পরিচয়ে পরিচয়ে ঋণ ও টিনের ঘর প্রদানের প্রলোভন দেখিয়ে মাস ব্যাপী সাধারণ মানুষের নিকট থেকে এক লক্ষ আটষট্টি হাজার চারশত(১,৬৮,৪০০)টাকা অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।ভূক্তভোগি জনতার অভিযোগে ১৩ অক্টোবর বিকাল ৫টার দিকে ভাঙ্গুড়া পৌর সভার জগাতলা মহল্লার মৃত ফজের আলীর ছেলে আঃ মজিদ (৪৮), ভাঙ্গুড়া পৌর সদরের চৌবাড়ীয়া মধ্যপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে হাসিনুর রহমান ওরফে শাহীন(৬২)ও চাটমোহর উপজেলার সাহাপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৩৭) ও মোঃ হাসিনুর রহমান শাহিন (৬২)কে ভূক্তভোগি জনতা আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দেয়।সংবাদ পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের থানা হেফাজতে নিয়ে আসে। এই ঘটনায় পাবনার ফরিদপুর উপজেলা সদরের আমলা পাড়া (চামেলী কোয়ার্টাস)মহল্লার আঃ কাদেরের স্ত্রী নাজমা সুলতানা বাদী হয়ে ভাঙ্গুড়া থানার(মামলা নং-০৭,তারিখ-১৩/১০/২০২৬ খ্রি.)মামলা দায়ের করেন।
এ বিষয়ে আজ সকাল ১০টার দিকে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাকিউল আযম বলেন, জনতার হাতে ধৃত তিন জনের বিরুদ্ধে থানায় প্রতারণার দায়ে মামলা দায়ের করে জেলে সোর্পদ করা হয়েছে।