ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টায় জয়পুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
কর্মসূচির আওতায় মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা, পানি জমে থাকা স্থান অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করা হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ, নালা-নর্দমা এবং পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র পদপ্রার্থী হাসিবুল আলম, ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল বাতেন, শহর শাখার আমীর মাওলানা ছাইদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান, পেশাজীবী শাখার আমীর মাওলানা আব্দুর রহিমসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শহরের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সর্বস্তরের নাগরিককে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।