বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রাকিব-এর শ্রদ্ধেয় পিতা হঠাৎ অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ রাকিবুল ইসলাম রাকিবের পিতার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) হাসপাতালে ছুটে যান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
এ সময় তারা চিকিৎসাধীন রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার বিষয়ে বিস্তারিত অবগত হন। পাশাপাশি অসুস্থ সাংবাদিকের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
সেন্ট্রাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজের একজন সহকর্মীর পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সহকর্মীদের সুখে-দুঃখে পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ অসুস্থ রাকিবুল ইসলাম রাকিবের পিতার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।।