গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন এলাকায় অবস্থিত আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে পূবাইল থানা এলাকার সকল কেজি স্কুলের বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের পূবাইল থানা শাখার উদ্যোগে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের পূবাইল থানা শাখার সভাপতি মাসুদুর রহমান সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের ব্যাবস্থাপনা পরিচালক ও গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী।
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মজিবুর রহমান কাজল,অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ সরকার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক, পূবাইল ইউনিয়ন বিএনপি, আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোল্লা মেহেদী হাসান রিয়াদ, উত্তরা অন্বেষণ মডেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইউনিটেক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওবায়েদুল্ল্যাহ সরকার,আনোয়ার হোসেন মোড়ল, রাজীব হোসেন প্রমুখ ।
গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রশাসক শওকত হোসেন সরকার এর পক্ষ থেকে পূবাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সরঞ্জাম বিতরণ করা হয়।