জয়পুরহাট সদর উপজেলায় অনলাইনে জুয়া খেলার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চকবরকট ইউনিয়নের জগদিশপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—জগদিশপুর গ্রামের বুলবুল ইসলাম মিলন (২২) এবং ভুটিয়াপাড়া গ্রামের মানিক হোসেন (৩০)।
ডিবি পুলিশ জানায়, অনলাইন জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জগদিশপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় অনলাইনে জুয়া খেলা অবস্থায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।