পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে সিরাজুন্নবী (সা.) উদযাপনের অংশ হিসেবে নারায়ণগঞ্জে জমকালো ‘নাতে রাসুল (সা.) সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আজ বুধবার (২৬ আগষ্ট) ২০২৬ ( ১২ ই রবিউল আউয়াল ১৪৪৮) উপলক্ষে সন্ধ্যা ৭ ঘটিকার সময় নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই নাতে রাসুল (সাঃ)সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সারসংক্ষেপ:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আবদুল মোমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।
প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য ও আলোচনা পেশ করেন নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা মো: আবদুল জব্বার।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সি মামুন, এড. তাজিকুল ইসলাম দিপু, হাফেজ আবু সাইদ, আব্দুর রউফ, জহিরুল ইসলাম এবং নজরুল ইসলাম আইনী।
সাংস্কৃতিক সন্ধ্যায় চমৎকার সব হামদ, নাথ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীগোষ্ঠী। এর মধ্যে উল্লেখযোগ্য পরিবেশনা ছিল— ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ (নারায়ণগঞ্জ), কলরব সাংস্কৃতিক সংসদ (নারায়ণগঞ্জ মহানগরী), শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদ (নারায়ণগঞ্জ) এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ (নারায়ণগঞ্জ মহানগরী)। এছাড়া বিভিন্ন পর্যায়ের স্থানীয় শিল্পীবৃন্দ এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজ থেকে অপসংস্কৃতি দূর করার আহ্বান জানান।
সর্বস্তরের তৌহিদী জনতা ও শ্রমজীবী মানুষ বিপুল আগ্রহের সঙ্গে এই নাত সন্ধ্যার অনুষ্ঠান উপভোগ করেন।