রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৭ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩২ জন গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ২জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৪ টি মোটরসাইকেল, ৪ টি সিএনজি, ৫ টি ভুয়া নাম্বার প্লেট, ১২৬৬ পিস ভারতীয় শাড়ী, ২ টি মনিটর, ৮ টি মোবাইলফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, ৮ টি চাবি, ১ টি কাটার কাচি, ১ টি ছিটকিনি, ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭২১২ পিস ইয়াবা, ৫.৫ গ্রাম হেরোইন, ৪৪০ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।