সিরাজগঞ্জে "নতুন কুঁড়ি স্পোর্টস"-২০২৬ জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দেরকে সংবর্ধনা প্রদান করা।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারক সন্মাননা প্রদান করা হয়।এবং সিজন-২ এর "নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭"এর অনলাইন রেজিষ্ট্রেশন বৃদ্ধি সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জের ক্রীড়া শিক্ষক ও ক্রীড়া সংগঠকদের নিয়ে-
সোমবার (১৭আগস্ট-২০২৬খ্রি.) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে- আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের নতুন কুঁড়ি স্পোর্টস ভালো উদ্যোগ এটা স্বাগত জানাই। ক্রীড়া জগৎ কে আরও উজ্জীবিত করে ও তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষনে খেলোয়াড় নিয়ে তাদেরকে প্রশিক্ষণ করে দক্ষতা বাড়াতে হবে। আর দক্ষ খেলোয়াড় হিসাবে দেশ-বিদেশে সুনাম বয়ে আনবে বলে আশাবাদী। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। নতুন কুঁড়ি দ্বিতীয় আসরের সার্বিক প্রস্তুুতি নেওয়ার নির্দেশ প্রদান করেন। এসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গণপতি রায়, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিকুল হাসান রতন, জেলা ক্রীড়া সংস্থা'র সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন- অর-রশিদ খান হাসান সহ সাবেক খেলোয়াড়ও ক্রীড়া সংগঠক মাহমুদুল হাসান খোকন, আলামিন, হামিদুল হক, নুর আলম দুক্কা সহ অন্যান্যরা বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।