প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
৯ বছর পর অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহিদা গ্রেফতার"
মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি ||
দীর্ঘ প্রায় ৯ বছর পলাতক থাকার পর অবশেষে নাটোরের লালপুর থানা পুলিশের জালে ধরা পড়েছেন অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোছাঃ শাহিদা আক্তার। গত ১ জুলাই (২০২৬) রাত ১১:৪৫ মিনিটে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন আলমনগর মহাদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার এসআই এসএম গোলাম মোর্শেদ, এএসআই মোহাম্মদ রায়হান ফেরদৌস এবং এএসআই মোঃ নাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।আসামির পরিচয়:গ্রেফতারকৃতআসামি লালপুর থানার উত্তর লালপুর গ্রামের মোহাম্মদ আক্তার হোসেন ওরফে সদ্দারের স্ত্রী মোছাঃ শাহিদা আক্তার ।আদালত সূত্রে জানা যায়, অর্থ ঋণ সংক্রান্ত একটি মামলায় নাটোরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত শাহিদা আক্তারকে ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬,১০,০০০ (ছয় লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল তার বিরুদ্ধে। এই রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘ ৯ বছর ধরে ছদ্মনামে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আজ (০২ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#মোঃআইয়ুব আলী# লালপুর #নাটোর# মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা