প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
বানর থেকে শেখ
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ||
বানর থেকে শেখতাছলিমা আক্তার মুক্তামানুষ তো ভাই অনেক দেখলাম পুষলাম দুধ কলাতে , স্বার্থ ফুরাতেই মানুষ গুলো ছুরি ধরে গলাতে । ভাবছি এবার বনের পশুদের দুধ কলাতে পুষবো ,নিজের ভুলের সাগর থেকে অতীতটাকে মুছবো ! হঠাৎ করেই দেখা হবে গেলো বানর মামার সাথে , একমুঠো বাদাম কিনে দিলাম বানর মামার হাতে । অনেক খুশি বানর মামা তাই কুটস কুটাস খাচ্ছে , বিদ্যালয়ের ছেলে মেয়ে গুলো তাই দেখে নাচছে । ভদ্র হয়ে নির্বিবাদে বানরটি সবার দিকে চেয়ে ! সবার দেওয়া খাবার গুলো খুশি হয়ে নিচ্ছে খেয়ে । খাবার খেয়ে চুপটি করেই চললো বনের দিকে , আমরা কবে মানুষ হবো পশুদের থেকে শিখে ?
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা