প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ||
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি তত্বাবধানে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের উপর আজ ২৯ জুন সোমবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত মাদক বিরোধী অভিযানে শফিকুল ইসলাম ওরফে শাওন (২৫), পিতা- আপোস আলী, মাতা- জবেদা আক্তার, সাং- পুখলগাঁও মধ্যপাড়া, ওয়ার্ড নং- ০৭, ইউপি- ০১ নং স্বরমুশিয়া, থানা- আটপাড়া, জেলা- নেত্রকোণাকে ২০৩(দুইশত তিন) পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয় । অতঃপর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা