প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
তেরখাদায় ১৫ হাজার বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করলেন ইউ এন ও তাহমিনা নীলা
সাগর কুমার বাড়ই , বিশেষ প্রতিনিধি // ||
২৯ জুন সকাল ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের উপর বন বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রজাতির ( ফলজ, বনজ ও ঔষধি ) ১৫ হাজার বৃক্ষের চারা রোপন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। বনবিভাগ সূত্রে জানা গেছে, তেরখাদা উপজেলার হাড়িখালী গাজী বাড়ি সুইস গেট হতে হাড়িখালী মান্দার ফকিরের বাড়ি পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলতলা এস এফ এন টি সি, খুলনা ও সামাজিক বনবিভাগ বাগেরহাট, মোঃ মোহসীন হাওলাদার। বৃক্ষ রোপন অভিযান পরিচালনাকালে এছাড়াও বনবিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা বলেন, একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ভাঙ্গন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকবেলায় বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই চলবে না, গাছের পরিচর্যাও করতে হবে। তিনি বলেন, ছোটো ছোটো উদ্যোগই একদিন সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপন কার্যক্রমে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি, দেশ ও পরিবেশ রক্ষায় সকলকে একটি করে গাছ লাগানোর জন্য উদাত্ত আহবান জানান।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা