প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জুলহাসউদ্দীন তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি : ||
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, তেঁতুলিয়া, পঞ্চগড়ের বাস্তবায়নে এ সভা সম্পন্ন হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।আলোচনা সভায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব ও সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাকিল রহমান। নার্সদের পক্ষে মাঠপর্যায়ের প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন আঞ্জু আক্তার।উক্ত পরিকল্পনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইপিআই টেকনিশিয়ান আজিজার রহমান, স্যানিটারি ইন্সপেক্টর ফেরদৌসী আক্তার, হাসপাতালের অফিস স্টাফবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীবৃন্দ। সভায় বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা