প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
জয়পুরহাটে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট ||
্জয়পুরহাটে ১৫ জুন (সোমবার)সকান ১১টা হইতে ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে শহরের ক্যাফে অরেঞ্জ কে ২ হাজার টাকা এবং রতন ভ্যারাইটি স্টোর কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ক্যাবএর সভাপতিমোঃ আব্দুস সালাম সরদার ভোক্তা অধিকারের অফিস সহকারী রহিমা বেগম আরো উপস্থিত ছিলেন গাবরা সদর থানার পুলিশ সদস্যবৃন্দ । অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানার এ ব্যবস্থা নেওয়া হয়।ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা