প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
টেকনাফে র্যাবের অভিযানে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক ||
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে র্যাব-১৫।র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইয়াবার একটি বড় চালান নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও ৪ থেকে ৫ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা মো. সাজেদ (৩২) এবং এনামুল হাসান (৩৩)। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।র্যাবের দাবি, আটক দুই ব্যক্তি একটি আন্তর্জাতিক মাদক চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত ইয়াবার চালানটি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা